চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুুলবাড়িয়া ফুটবলমাঠে চৈতালী মেলার নামে অবৈধভাবে জমজমাট জুয়া ও নগ্ননৃত্যের আসরে সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত পচিলানা করা হয়েছে। চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রট মনিবুর রহমান পুলিশ ফোর্স নিয়ে মেলামাঠে ভ্রাম্যমাণ আদালত বসান। অভিযানকালে পুতুল নাচের নামে চলমান নগ্ননৃত্যের আসরে নৃত্যরত ৭ নর্তকীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এসময় পুলিশের হাতে আটক জুয়াড়ী এনামুল হক, তাজেম আলী ও আমিনুল ইসলামকে ১ হাজার টাকা করে ও শিমুল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক রেজাউল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অবৈধ এ চৈতালী মেলা বন্ধের নির্দেশ দিলে পুলিশ তাত্ক্ষণিকভাবে মেলা বন্ধ করে দেয়। এসময় মেলার আয়োজক ও জুয়াড়ীরা পালিয়ে যায়।
