সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২১:২০
রামুতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত রামু (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের রামু হাসপাতালে মঙ্গলবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল অটিজম জীবনের সাহসী যাত্রা। রামু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আখতারুল ইসলামের সভাপতিত্বে উক্ত বিষয়ের আলোকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিদর্শক বিপ্লব বড়ুয়া, সহ স্বাস্থ্য পরিদর্শক দর্পণ বড়ুয়া, অরিন্দ্র বড়ুয়া, পংকজ শর্মা, দুলাল বড়ুয়া, বাবুল শর্মা, শফিউল আজম, সিএইচসিপি ছৈয়দ নূর, অফিস সহকারী দীপংকর বড়ুয়া ধীমান, স্বাস্থ্য সহকারী আবদুর রহিম। নোয়াখালীর চরে ৬ জলদস্যুকে গণধোলাই নোয়াখালী প্রতিনিধি \ চাঁদার দাবিতে ভূমিহীনদের বাড়ি-ঘরে হামলা করতে আসলে এলাকাবাসীর গণধোলাই খেয়ে ৬ জলদস্যু আহত হয়। গত মঙ্গলবার দুপুরে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের চরবাইজিদে এ ঘটনার পর বিকেলে পুলিশ আহত দস্যুদের উদ্ধার করে চরজব্বার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। চরজব্বার থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, আহত দস্যুরা ভূমিহীনদের কাছে চাঁদার দাবি করে। সোমবার রাতে দুদু কমান্ডারের বাহিনী ভূমিহীনদের বাড়ি-ঘরে হামলা চালায়। পরে তারা পুনরায় হামলা করতে আসলে স্থানীয়রা দস্যুদের ঘেরাও করে দুদু কমান্ডার, সিরাজ, সালাউদ্দিন, কালাম ওরফে কালু, চাঁন্দু ও জাকেরকে ধরে গণধোলাই দিয়ে রাস্তায় ফেলে রাখে। গাজীপুরে আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গাজীপুর প্রতিনিধি \ বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ গাজীপুর জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। গত সোমবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন এড. সুদীপ কুমার চক্রবর্তী এবং সদস্য সচিব হয়েছেন এড.সাধন চন্দ্র শীল। কমিটির অন্য সদস্যরা হলেন—এড.গোপিনাথ পাল, এড. চন্দ্র শেখর মল্লিক, এড. রতন কুমার রায়, এড. রঞ্জিত চন্দ্র কর, এড. রিপন চন্দ্র সরকার সুংযুক্তা রানী দোবে প্রমুখ। ডোমারে কৃষকের মাঝে পাট বীজ বিতরণ ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়নে ১ হাজার কৃষককের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল পাট বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উচ্চ ফলনশীল (উফসী) পাট ও পাট বীজ উত্পাদন ও উন্নত পাট পচন প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত পাট বীজ আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন। ছাতকে ফুটবলারের উপর হামলার প্রতিবাদ ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতক পাবলিক খেলার মাঠ রক্ষা কমিটির নেতা, কৃতী ফুটবলার লাল মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মাঠ রক্ষা কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, মাঠ রক্ষা কমিটির নেতা ডাঃ আফসার উদ্দিন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ। ফুলবাড়িতে ভুট্টা ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়ি থানা পুলিশ উপজেলার রাঙ্গামাটি এলাকার এক ভুট্টা ক্ষেত থেকে আনুমানিক ৭৫ বছর বয়স্ক অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেল ৩টায় ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে ঐ মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী। থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, লাশের ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। মুকসুদপুরে মতুয়া মহাসমাবেশ গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জের মুকসুদপুরে মুক্তিবারিধী ভগবান গুরুচাঁদ ঠাকুরের ১৬৭তম জন্মজয়ন্তী উপলক্ষে মতুয়া মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুরের শিমুলশুর হরিগুরুচাঁদ সেবাসংঘ ওই সমাবেশের আয়োজন করে। ১ এপ্রিল সোমবার বিকেলে উপজেলার শিমুলশুর দক্ষিণপাড়া মাঠে শিমুলশুর হরিগুরুচাঁদ সেবা সংঘের সভাপতি দুলাল ঢালীর সভাপতিত্বে মতুয়া মহাসমাবেশের উদ্বোধন করেন ওড়াকান্দি শ্রীধামের শ্রী পদ্মনাভ ঠাকুর। ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। মোহনগঞ্জে সাংবাদিকদের প্রতিবাদ সভা মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা \ গত মঙ্গলবার বিকালে মোহনগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মোহনগঞ্জে কর্মরত সাংবাদিকদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্প্রতি ধর্মপাশা উপজেলায় কর্মরত প্রথম আলোর প্রতিনিধি সালেহ আহমেদকে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা ও মারধর করার প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। সভায় ইত্তেফাক প্রতিনিধি এস এম সারোয়ার খোকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভোরের ডাক প্রতিনিধি সৈয়দ আনোয়ার হোসেন নীলু, যুগান্তর প্রতিনিধি এম এস দোহা, ইনকিলাব প্রতিনিধি কামরুল ইসলাম রতন প্রমুখ। কালকিনিতে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ বুধবার সকালে কালকিনিতে নাঈম সরদার (১২) নামের এক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের মেদাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ও মেদাকুল গ্রামের এসকেন্দার আলী সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় ঘরের আড়ার সাথে নাঈমকে দেখতে পায় তার পরিবারের লোকজন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। নাসিরনগরের অপহূতা কিশোরী সিলেটে উদ্ধার নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের অপহূতা এক কিশোরীকে সিলেটের দক্ষিণ সুরমা থেকে উদ্ধার করেছে নাসিরনগর থানার পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মোঃ মাকসুদ আলী (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, মাকসুদকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। রামুতে মিয়ানমারের নাগরিকসহ ২ রাখাইন গ্রেফতার রামু (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের রামুতে দুটি বিদেশি পিস্তল ও ২২ রাউন্ড গুলিসহ ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সকালে রামুর সদর ফতেখাঁরকুল ইউনিয়নের চৌমুহনী ও শ্রীকুল এলাকায় স্থানীয় জনতার সহায়তায় পুলিশ ও বিজিবি সদস্যরা এদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মিয়ানমারের আকিয়াব জেলার কাথিগ্রাম-এর মেউং এর ছেলে লেংখাইন ওরফে নেকাই (২০) ও টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের গংরে-এর ছেলে চেনচেন মং (২৪)। কিশোরগঞ্জে পপি’র র্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জ প্রতিনিধি \ ‘নারীর প্রতি সহিংসতা রোধে, নারী-পুরুষ একসাথে’- এই প্রতিপাদ্যকে তুলে ধরে বেসরকারি উন্নয়ন সংস্থা পপি’র জেন্ডার এন্ড সোশাল জাস্টিস প্রোগ্রামের (জেএসজিপি) উদ্যোগে গতকাল বুধবার শহরে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সাইফুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট নাসিরউদ্দিন ফারুকী, আবু খালেদ পাঠান, মো. মোকাররম হোসেন শোকরানা, সুলতানা রাজিয়া প্রমুখ। হোমনায় শিক্ষা সামগ্রী বিতরণ হোমনা সংবাদদাতা \ গতকাল বুধবার হোমনা শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ হেলাল হোসেন। শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক মোল্লা, অধ্যাপক দেলোয়ার হোসেন, ওসি জলিল আহমেদ প্রমুখ। নর্থ বেঙ্গল সুগার মিলে মানববন্ধন লালপুর (নাটোর) সংবাদদাতা \ দর্শনা কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এসএম সুদর্শন মল্লিকের উপর হামলার প্রতিবাদে বুধবার সকালে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের অফিসার্স এ্যাসোসিয়েশন মিলের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মিলের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) হাবিবুর রহমান, মহাব্যবস্থাপক (অর্থ) শফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (কৃষি) আকতার জামিলসহ সকল কর্মকর্তা মানববন্ধন কর্মসূচিতে আংশগ্রহণ করেন। মঠবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার মঠবাড়িয়া সংবাদদাতা \ পিরোজপুরের মঠবাড়িয়ায় এক সন্তানের জননী গীতা রানী হালদার (২৭) নামে এক গৃহবধূর লাশ গতকাল বুধবার সকালে সূর্যমনি এলাকা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ ওই গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য বুধবার দুপুরে পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করে। নিহত গৃহবধূ পার্শ্ববর্তী পাথরঘাটা উপজেলার সতকর গ্রামের স্বপন বেপারীর মেয়ে। মঠবাড়িয়া থানার এস আই ফারুক মৃধা জানান, তুচ্ছ ঘটনার জের ধরে স্বামীর সাথে অভিমান করে ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। বাজিতপুরে পাঠাগার উদ্বোধন বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কোমলমতি শিশুরা পাঠ্যবই পড়ার সাথে সাথে অন্যান্য বই পড়ে যাতে নিজেকে সমৃদ্ধ করতে পারে- সে লক্ষ্যে বাজিতপুরের গাজীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার পাঠাগারটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট শেখ এ.কে এম নূরুন্নবী বাদল। স্কুলটির প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম মাহবুবুল হক এর পরিবারের উদ্যোগে এবং আর্থিক সহযোগিতায় মাহবুবুল হক এর স্মৃতির উদ্দেশে এ পাঠাগারটি স্থাপন করা হয়। সভাপতিত্ব করেন-স্কুলটির পরিচালনা পরিষদের সভাপতি ও গাজীরচর ইউপি চেয়ারম্যান আতিকুল হক বাবুল। বক্তব্য রাখেন- প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এডভোকেট শেখ এ.কে এম নূরুন্নবী বাদল, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. জাহাঙ্গীর হোসেন। জান্নাতুল নাটোরের ইসলামী জ্ঞানে প্রথম নাটোর প্রতিনিধি \ নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী জান্নাতুল মাওয়া ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামী জ্ঞান প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। জান্নাতুল মাওয়া এর আগে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়েও কৃতিত্ব প্রদর্শন করে। এছাড়া কবিতা আবৃত্তিতেও সে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে। মাওয়া নাটোরের কান্দিভিটুয়া মহল্ল¬ার মাকসুদুর রহমান ও শারমিন সুলতানার মেয়ে। কলমাকান্দায় মোফাজ্জল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা\ জেলার কলমাকান্দার চত্রংপুর গ্রামে গত মঙ্গলবার মরহুম মোফাজ্জল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন রিয়াজ ক্রিকেট দল ও রাসেল ক্রিকেট দল। এতে রিয়াজ ক্রিকেট দল প্রতিপক্ষকে ৩ উইকেটে পরাজিত করে। এ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম খান। গাংনীতে গাড়ি চাপা পড়ে স্কুল ছাত্র নিহত গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামে ইটভাঙ্গা গাড়ির নিচে চাপা পড়ে রায়হান উদ্দীন নামের ৫ম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। নিহত রায়হান উদ্দীন তেঁতুলবাড়িয়া চেয়ারম্যানপাড়ার মনিরুল ইসলামের ছেলে ও স্থানীয় তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। আজ সকাল ৮টার দিকে নিহত রায়হান ও তার অপর বন্ধু বাইসাইকেল চড়ে যাওয়ার সময় খাসমহল গ্রামের মসজিদের সামনে বিপরীত থেকে আসা ইটভাঙ্গা গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। শ্যামনগরে স্কুল ছাত্রকে হুইল চেয়ার প্রদান শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরা শ্যামনগরে ২০১২ সালের এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনার স্বীকার হয় উপজেলার সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামের ৫ম শ্রেণির ছাত্র ইয়াছিন আরাফাত (১১)। ইয়াছিনের দুর্ঘটনার পর স্থানীয় সংস্থা সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম উন্নত চিকিত্সার ব্যবস্থা করলেও পঙ্গুত্বর হাত থেকে তাকে রক্ষা করতে পারেনি। তার বাম পাটি কেটে ফেলে চলাচলের একটি হুইল চেয়ার পেতে স্টুডেন্ট সলিডারিটি টিমের সদস্যরা ব্রিটিশ কাউন্সিলের সাথে যোগাযোগ করলে ব্রিটিশ কাউন্সিল বিনা মূল্যে একটি হুইল চেয়ার প্রদান করেন। বকশীগঞ্জে মেজর জেনারেল শফিউদ্দিনের মতবিনিময় বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা\ বুধবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, যুদ্ধক্ষেত্র পরিদর্শন, বিজিবির সদস্য এবং মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল শফিউদ্দিন। সমবেত সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার মাধ্যমে সব সময় শহীদ এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে হবে। বক্তব্য রাখেন কর্নেল শফিক আনোয়ার এবং লেঃ কর্নেল আসাদুজ্জামান। গৌরীপুরে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গৌরীপুরে গত মঙ্গলবার সরযুবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌর শহরের সরযুবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৪৯ জন ভোটারের মধ্যে ২১৪ জন ভোট প্রয়োগ করে। ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণিতে ২৯জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। ৩য় শ্রেণিতে আল মাছুম, ৪র্থ মোমেন খান পাঠান, ৫ম লাবীবা ইসলাম অনিষা বিজয়ী হয়। শিক্ষার্থীরাই নির্বাচন কমিশনার, পোলিং এজেন্টের দায়িত্ব পালন করে। রূপগঞ্জে ওলামাদলের সভা রূপগঞ্জ সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ওলামাদলের উদ্যোগে ভুলতা এলাকায় গত মঙ্গলবার ওলামাদলের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের সভাপতি মুন্সি সামছুর রহমান খান বেনু, রূপগঞ্জ থানা ওলামাদল নেতা আবদুল হাই তালুকদার, ফজলুল হক সিরাজী, আমিরুল ইসলাম ইমন, শামীম ওসমান মোল্লা, বাচ্চু মিয়া, ফজলুল হক ভুঁইয়া, আব্দুল কাদের, আবু তাহের, শাহীন মিয়া, চুন্নু মিয়া, মীর মফিজুল ইসলাম, বেলায়েত হোসেন প্রমুখ। মোহনগঞ্জে রাষ্ট্রপতি প্রদত্ত চেক হস্তান্তর মোহনগঞ্জ(নেত্রকোনা) সংবাদদাতা \ প্রয়াত রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান প্রদত্ত দুস্থ মানুষের চিকিত্সার জন্য অনুদানের ৮ হাজার টাকার চেক মঙ্গলবার মোহনগঞ্জ পৌরসভার দৌলতপুর গ্রামের আবুল কালাম শেখের স্ত্রী রেজিয়া আক্তারকে হস্তান্তর করেন ইউএনও মিজানুর রহমান সরকার। ইউএনও কার্যালয়ে চেক হস্তান্তরের সময় মোহনগঞ্জ থানার ওসি মোঃ শহীদুল্লাহ, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আব্দুল হান্নান রতন, সাংবাদিক এস,এম, সারেয়ার খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। দৌলতপুরে শিক্ষকের উপর হামলা দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রকে মারধর করার অভিযোগে ঐ ছাত্রের অভিভাবকরা স্কুলে হামালা চালিয়ে এক শিক্ষককে আহত করেছে। এ ঘটনায় সাধারণ ছাত্র/ছাত্রীরা হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বেলা ১টার দিকে জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম ক্লাস চলাকালে ৬ষ্ঠ শ্রেণির হূদয় নামে এক ছাত্রকে মারধর করে। রাউজানে ব্যবসায়িকে কুপিয়ে হত্যা রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের রাউজানে জায়গা-জমির বিরোধে মোঃ ইদ্রিস (৫৫) নামের এক ডেকোরেটরস ব্যবসায়িকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গত মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের উত্তর কচুখাইন এলাকার ওস্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় অন্তত ৭/৮জন আহত হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তি একই এলাকার লাল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন থেকে এলাকায় একটি ডেকোরেটর্স দোকান পরিচালনা করতেন। হতাহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভাঙ্গুড়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা\ ভাঙ্গুড়া থানার এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশ গত মঙ্গলবার রাতে ইয়াবাসহ লাকি বেগম(৩২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে। সে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। তার নিকট থেকে ৭০ টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। বুধবার লাকি বেগমকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দিনাজপুরে রংপুর বিভাগের আঞ্চলিক স্কাউট সমাবেশ স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গত মঙ্গলবার দিনাজপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে প্রথম আঞ্চলিক স্কাউট সমাবেশ-২০১৩ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। স্কাউট দিনাজপুর অঞ্চলের সভাপতি এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল হক, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোকাররম হোসেন, মাধ্যমিক শিক্ষা রংপুর বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলামসহ প্রমুখ। বটিয়াঘাটার সাতটি নদী অবমুক্ত বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ আমতলা নদীসহ ৭টি নদী আদালতের রায়ের মাধ্যমে উন্মুক্ত হয়েছে। নদীরক্ষা কমিটির সভাপতি সমরেন্দ্রনাথ সরকার নদীরক্ষা কমিটির পক্ষ থেকে আমতলা, খড়িয়া, বটবুনিয়া, বরাখালী, ছোট খড়িয়া, গোন্দামারী ও মরাখড়িয়া নদী উন্মুক্ত ঘোষণায় আদালতের আদেশের কপি সাংবাদিকদের দিয়েছেন। দীর্ঘ দুই বছর ধরে সরকারের বিরুদ্ধে নদীরক্ষা কমিটির পক্ষ থেকে আব্দুল গফুর মিয়া ও বিভাষ মণ্ডল মামলা চালিয়ে আসছিলেন। এখন থেকে নদীগুলো আর ইজারা দেয়া হবে না।