স্পোর্টস রিপোর্টার
ভারত সফরে আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ মহিলা ক্রিকেটাররা। মুম্বাইয়ের বরোদায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে তারা। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের জাতীয় মহিলা দলের কাছে বাংলাদেশ হেরেছিল ৪৯ রানে। অধিনায়ক সালমা খাতুনের অলরাউন্ড পারফর্মেন্সের কারণে ভারতের বিপক্ষে ৯৪ রান করতে পেরেছিল মেয়েরা। প্রথম ম্যাচের অনুপ্রেরণাই আজকের ম্যাচে লড়াই করার সাহস যোগাবে সফরকারীদের-এমন প্রত্যাশা টিম ম্যানেজম্যান্টের।
এদিকে ভিসা জটিলতার কারণে দলের সাথে যোগ দিতে পারেননি টেকনিক্যাল উপদেষ্টা মমতা মাবেন ও নতুন খেলোয়াড় ফাহিমা খাতুন। আজ দুপুরে তারা মুম্বাইয়ের বিমান ধরবেন।
