মঠবাড়িয়ায় স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২১:৪১
পিরোজপুরের মঠবাড়িয়ায় আল-মামুন (সাব্বির) (১৪) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রের লাশ মঙ্গলবার বিকালে উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করে। সাব্বির উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের ফল ব্যবসায়ী সবুর খানের পুত্র ও স্থানীয় বড়মাছুয়া ইউনাইটেড ইনস্টিটিউশনের ছাত্র। এলাকাবাসী জানায়, সাব্বিরের বাবা-মা অসুস্থ ছোটপুত্রকে চিকিত্সার জন্য যশোর নিয়ে গেলে তাদের অনুপস্থিতিতে মঙ্গলবার দুপুরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। মঠবাড়িয়া থানার এসআই আজিজুল হক জানান, ছাত্রের মৃত্যু রহস্যজনক, ময়না তদন্তের রিপোর্টে কারণ জানা যাবে। মঠবাড়িয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।