শোক সংবাদ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৩, ২২:১৩
মোঃ আব্দুল্ল¬াহ আল মামুন আশরাফি মঞ্জু নাটোরের আলাইপুর এলাকার মরহুম আহাদ আলীর বড় ছেলে শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মো. আব্দুল্ল¬াহ আল মামুন আশরাফি মঞ্জু (৫৭) গত মঙ্গলবার সন্ধ্যায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও ক্রীড়ানুরাগী রেখে গেছেন। বজল আহাম্মদ সওদাগর পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ সহকারী এনায়েতুর রহিমের পিতা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, রাঙ্গুনিয়া উপজেলার বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী আলহাজ্ব বজল আহাম্মদ সওদাগর (৭২) গত মঙ্গলবার রাতে রাঙ্গুনিয়ার সরফভাটাস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ..... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের গ্রামের বাড়ি সরফভাটা ইউনিয়নে গতকাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আলহাজ্ব বজল আহাম্মদ সওদাগরের মৃত্যুতে পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জাহিদ হোসেন কুমিল্লার চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাহিদ হোসেন (৫২) গতকাল পৌর এলাকার নবগ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। কাজী মিরন মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান কাজী জহুরুল ইসলামের বড় ছেলে ও রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মিরন (৫০) গত মঙ্গলবার রাতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। গতকাল বুধবার বাদ জোহর জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।