বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি ইউনিয়নের হেড়মা বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর এবং মন্দিরের ভেতরে খড়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতে এই ঘটনা ঘটে। বুধবার সকালে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজ্জাম্মেল হোসেন ও বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কারা এই প্রতিমা ভাংচুর ও মন্দিরে অগ্নিসংযোগ করেছে তা মন্দির কমিটি ও পুলিশ নিশ্চিত করতে পারেনি।
এছাড়া নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে কুল্লাগড়ায় বহু বছরের পুরান শ্রী শ্রী কালী মাতার মন্দিরে আগামী মঙ্গলবার ৯ এপ্রিল অনুষ্ঠিত বাত্সরিক কালী পূজার জন্য নির্মিত তিনটি মূর্তি গত মঙ্গলবার আনুমানিক বিকাল ৫টা ৩০মিঃ দিকে দুর্বৃত্তরা ভেঙ্গে ফেলে। এলাকাবাসী পুলিশকে খবর দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, এএসপি মোঃ সুরত আলম, ওসি আলমগীর হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।
