হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচির প্রতি সমর্থন দিয়েছে জামায়াত। গতকাল বুধবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এই সমর্থনের কথা জানান। বিবৃতিতে রফিক বলেন, নাস্তিক ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলাম ৬ এপ্রিল যে লংমার্চ ঘোষণা করেছে জামায়াতের পক্ষ থেকে আমি তার প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করছি। তিনি অভিযোগ করেন, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা সুকৌঁশলে হেফাজতে ইসলামকে রাজনৈতিক রূপ দিতে চায়। নাস্তিকদের বিচারের দাবিতে হেফাজতে ইসলামের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে তাতে আরেকটি জাগরণ মঞ্চ তৈরি হবে।
