টেকনাফে ইয়াবাসহ এক মহিলাকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার দুপুরে টেকনাফ দমদমিয়া বিওপি বিজিবি চেকপোস্টে কক্সবাজারগামী বাস তল্লাশি চালিয়ে ১৩৭৫ পিস ইয়াবাসহ টেকনাফ সদর ইউনিয়নের নাজীরপাড়া এলাকার জহুরা বেগমকে (৩৫) আটক করে। একইদিন বিজিবি জওয়ানরা নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩৮ রোহিঙ্গাকে আটক করে। আটককৃতদের মানবিক সহযোগিতা দিয়ে বিকালে স্বদেশে ফেরত ও ইয়াবাসহ আটক মহিলাকে থানায় হস্তাস্তর করে বলে জানিয়েছেন ৪২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান।
