ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্য পরিবহনের ক্ষেত্রে পুলিশের চাঁদাবাজি, হয়রানি ডাকাতি বন্ধসহ পরিবহন মালিক-শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৯ এপ্রিল থেকে টানা ৭২ ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট ডেকেছে চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় ফোরাম। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তারা।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক এসএম হাবিবুল হক বলেন, ১১ দফা দাবিতে আমরা গত ৪ মার্চ ২৪ ঘন্টার ধর্মঘট করেছি। কিন্তু প্রশাসন আমাদের দাবি মেনে নেয়নি। ফলে বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে আমরা পুনরায় ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছি।
