সাহিত্য বিশ্ব

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ১৮:৪২
বিশ্বসেরা শিশুসাহিত্য পুরস্কার পেলেন আর্জেন্টাইন লেখিকা আইসল আর্জেন্টাইন লেখিকা ও চিত্রশিল্পী ম্যারিসল মিসেন্টা আইসল শিশুসাহিত্যে বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার ‘অ্যাসট্রিড লিন্ডগ্রেন মেমোরিয়াল’ লাভ করেন। বিশ্বের শিশুদের প্রতি বয়স্কদের অশোভন আচরণের ব্যাখা তাঁর বইয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলায় তিনি প্রশংসিত হন। ‘ওয়ার হর্স’-রচয়িতা ব্রিটিশ লেখিকা মাইকেল মরপুরগো, ‘দ্য ভেরি হাঙ্গরি কেটারপিলার’-এর লেখক এরিক কার্লি এবং কল্পলেখক টেরি প্রাচেটকে হারিয়ে আইসল এ পুরস্কার জিতে নেন। সুইডিশ সরকারের এ পুরস্কারের আর্থিক পরিমাণ পাঁচ মিলিয়ন সুইডিশ ক্রোন। আইসল মূলত শিশুদের দৃষ্টিতে পৃথিবীকে দেখিয়ে তার লেখা শুরু করেন। এ পর্যন্ত তাঁর দশটি বই প্রকাশিত হয়েছে। ১৯৭২ সালে আর্জেন্টিনার বুয়েনস আয়ারসে জন্ম গ্রহণ করেন। নিষিদ্ধ ইরানি কবিতাসংকলন ‘দ্য ফরবিডেন পোয়েট্রি ফ্রম ইরান অ্যান্ড ইটস এক্সাইল’ প্রকাশিত হলো ইরানি বংশোদ্ভূত আমেরিকান কবি ও অনুবাদক সোলেহ ওল্প ইরানের নিষিদ্ধ কবিতার একটি সংকলন সম্পাদনা করেছেন। সংকলনটির নাম ‘দ্য ফরবিডেন পোয়েট্রি ফ্রম ইরান অ্যান্ড ইটস এক্সাইল’। এতে যেমন হাফিজ, রুমি, ইরাজ মির্জা ও তাহেরে কুররাতুল-আইনের মতো কবি আছেন, তেমনি সেফেহরি, শামলু ও ফররখজাদসহ এ সময়ের অনেক তরুণ কবির কবিতাও রয়েছে। আরও আছে ইরান থেকে বহিষিকৃত অনেক কবির কবিতা। তাঁদের কেউ ইংরেজিতে লেখেন আবার কেউ ফার্সিতেও লেখেন। ‘দ্য ফরবিডেন পোয়েট্রি ফ্রম ইরান অ্যান্ড ইটস এক্সাইল’ বইটি ইসলামি প্রজাতন্ত্র নামক তথাকথিত সরকারের বিরুদ্ধে একধরনের প্রতিবাদ। এই প্রকাশনার মধ্য দিয়ে ইরানের প্রতিবাদী সাহিত্য আবারও সাহিত্য-আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। করাচি সাহিত্য উত্সব আয়োজন করতে যাচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস করাচি প্রেসক্লাবের সহয়তায় আগামী ৩০ এপ্রিল ইলামাবাদে সাহিত্য উত্সব আয়োজন করতে যাচ্ছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের ব্যবস্থাপক গত শুক্রবার এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘এই সাহিত্য উত্সবকে আমরা পাকিস্তানের সর্বত্র ছড়িয়ে দিতে চাই।’ আশা করা হচ্ছে, এ আয়োজনকে উপলক্ষ করে অনেক নতুন লেখক তৈরি হবে, যা পাকিস্তানের জন্য চরমপ্রাপ্তি। জ্যাক কেরাকের আত্মজীবনিমূলক ভ্রমণকাহিনি ‘অন দ্যা রোড’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন ওয়াল্টার স্যালেস জ্যাক কেরাকের বাড়ির সামনে দাঁড়ানো এক তরুণ কবি জ্যাক কেরাকের আত্মজীবনিমূলক ভ্রমণকাহিনি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন বিখ্যাত চিত্রনির্মাতা ওয়াল্টার স্যালেস। ১৯৫৭ সালে প্রকাশিত কেরাকের বিখ্যাত উপন্যাস ‘অন দ্যা রোড়’-এর ওপর এই চলচ্চিত্রটি নির্মাণ করা হবে। মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে ‘অন দ্য রোড’ প্রকাশনার মধ্য দিয়ে তিনি সারা পৃথিবীর নজর কাড়তে সক্ষম হয়েছিলেন। তাঁর এই ভ্রমণবিষয়ক আত্মজীবনী আমেরিকা ও ম্যাক্সিকোতে লক্ষ-লক্ষ কপি বিক্রি হয়েছিল। গ্রন্থনা :শামস আরেফিন