শব্দঘর

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ১৮:৪৪
শব্দঘর শব্দ সৃষ্টি করে, আর ধরে রাখে বর্ণ সংগ্রহে তার গ্রহভরা শস্য, নক্ষত্র-অক্ষর রাতভর জ্বলে, সকালে সে ফুল বা রাগিণী বাতাসে সাঁতার কাটে, ওড়ায় আকাশ শব্দ কি শুধুই শব্দ, প্রতীক ও সংকেত! সেকি রুদ্ধ কিংবা স্তব্ধ! ধ্বনি নেই তাতে? আহা কান পেতে শোনা শব্দসোনা সে যে শব্দঘর জমা রাখে শব্দহীন সমূহ সম্ভার শব্দঘর আর কিছু নয় আমারই করোটি নিঃশব্দ নিভৃত দ্বন্দ্বময় স্বর্গ ও নরকই।