সম্প্রতি বিক্রির দিক থেকে সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ল্যাটিন সংগীতশিল্পী হিসেবে গিনেজের স্বীকৃতি আদায় করে নিয়েছেন ৬৯ বছর বয়সী শিল্পী জুলিও ইগলেসিয়াস। ইগলেসিয়াসের চীন সফরের প্রাক্কালে গিনেজের পক্ষ থেকে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে প্রায় ৮০টির মতো অ্যালবামের সাথে সম্পৃক্ত থাকা ইগলেসিয়াসের বিভিন্ন অ্যালবাম ২০০৬ সাল পর্যন্ত বিক্রি হয়েছে ২৫০ মিলিয়নেরও বেশি কপি। এ ছাড়া ১৯৮৩ সালে প্রকাশিত হওয়া তার জুলিও শিরোনামের অ্যালবামটিই ছিল আমেরিকায় কোনো বিদেশি ভাষার অ্যালবামের প্রথম দুই মিলিয়নেরও বেশি কপি বিক্রি হওয়া অ্যালবাম।
