জোকস

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ১৯:৪৬
 এক সর্দারকে খুব আস্তে আস্তে একটা কাগজে কী যেন একটা লিখতে দেখে খুব কৌতূহল হলে তার পাশে বসে থাকা ব্যক্তির। প্রথম ব্যক্তি :এই যে সর্দারজি, এতো আস্তে আস্তে কী লিখছেন? সর্দারজি :এই তো আমার ছোট ছেলেটাকে একটা চিঠি লিখছি। প্রথম ব্যক্তি :তা তো বুঝলাম। কিন্তু এতো আস্তে আস্তে চিঠি লিখবার কী কারণ? সর্দারজি :আসলে আমার ছেলেটার বয়স তো মাত্র সাত বছর। তাই ও দ্রুত পড়তে পারে না। আর ও যেন আস্তে আস্তে পড়তে পারে সে জন্যই আমি আস্তে আস্তে লিখছি।  রাশেদ :কিরে দোস্ত, মন খারাপ কেন তোর? শাহেদ :আর বলিস না, একটা বই কেনার জন্য বাবার কাছে টাকা চেয়েছিলাম। রাশেদ :টাকা দেয়নি? শাহেদ :না, বইটা নিজেই কিনে এনেছে।  :আপনার ছেলের খবর কি? থাকে কোথায় ? কেমন রোজগার করছে? :জানি না ! খবর পেলে আমারই লাভ হত। কিছু রোজগার করতে পারতাম। :মানে? :ওকে ধরে থানায় হাজির করতে পারলেই পঁচিশ হাজার টাকা পাওয়া যেত। সরকার থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।