ইত্তেফাক রিপোর্ট
সার্কভুক্ত অন্যান্য দেশের বীমা কোম্পানীর উন্নয়ন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের বীমা খাতের উন্নয়নের লক্ষে প্রথম ‘প্রথম সার্ক বীমা রেগুলেটরস সম্মেলন-২০১৩’ আগামীকাল শনিবার শুরু হচ্ছে। দুদিনের এ সম্মেলনের আয়োজন করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গতকাল রাজধানীর সাধারণ বীমা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ (একচুয়ারি)। এসময় উপস্থিত ছিলেন আইডিআরএ সদস্য ফজলুল করিম, নব গোপাল বনিক সহ ঊধ্বর্তন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকতে সম্মত হয়েছেন। এছাড়া সার্কভুক্ত আট দেশের মধ্যে আফগানিস্থান বাদে অন্যান্য দেশের বীমা নিয়ন্ত্রক সংস্থার প্রধানরা, বীমা ও বীমার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৩০ জন প্রতিনিধি ও ২৫০ জন স্থানীয় প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিবেন।
