বিডিবিএল সিকিউরিটিজের পরিচালনা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২০:০৬
বিডিবিএল সিকিউরিটিজে লি: (বিএসএল) এর নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা পর্ষদ চেয়ারম্যান অধ্যাপক ড. রুস্তম আলী আহমেদের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় পরিচালক কাজী মোর্শেদ হোসেন কামাল এবং মোহাম্মদ মুজিবুল কবির, বিএসএল-এর সিইও হাসিনা আকতার ও বোর্ড সচিব মো. আবদুল কুদ্দুস উপস্থিত ছিলেন। বিডিবিএল সিকিউরিটিজ লি: (বিএসএল) বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের একটি সাবসিডারী কোম্পানী। —প্রেস বিজ্ঞপ্তি