পিকেএসএফ-এ নতুন ব্যবস্থাপনা পরিচালক

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২০:০৭
মোঃ আবদুল করিম পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এ নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। ইতিপূর্বে তিনি সরকারের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সময়ে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিবের দায়িত্ব পালন করেন।-প্রেস বিজ্ঞপ্তি