‘বৈশাখী ফ্যাশন উত্সব’ সরাসরি

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২০:৩৭
আসছে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ। বাঙালি জাতির এই উত্সবকে সামনে রেখে আরটিভি আয়োজন করেছেন ‘বৈশাখী ফ্যাশন উত্সব-১৪২০’। আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে আরটিভির তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে এই বৈশাখী উত্সব। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। আরও উপস্থিত থাকবেন আরটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও আরটিভির উর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন রিজিয়া পারভীন, আঁখি আলমগীর, রিংকু ও পড়শী। লোকনৃত্যে কবিরুল ইসলাম রতন ও তার দল এবং মনিপুরী নৃত্যে তামান্না রহমান ও তার দল। বিশেষ পরিবেশনায় থাকবে দেশীয় পাঁচটি ফ্যাশন হাউজের মনোমুগ্ধকর বৈশাখের বিভিন্ন পোশাকের ক্যাটওয়াক।