সংবাদ কণিকা

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২০:৪৯
রানির বেতন বাড়লো ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের বেতন বাড়লো বছরে ৫০ লাখ পাউন্ড। আগামী আর্থিক বছর থেকে এই বর্ধিত অর্থ পাবেন তিনি। বর্তমানে তার বেতন ৩১০ লাখ পাউন্ড। এছাড়াও নতুন চুক্তি অনুযায়ী রাজ পরিবারের ব্যবসার ১৫ শতাংশ লভ্যাংশ পাবেন তিনি। উল্লেখ্য, রাজ পরিবারের রক্ষণাবেক্ষণ এবং সব কর্মচারীর বেতন মেটান রানি দ্বিতীয় এলিজাবেথ। -পিটিআই মঙ্গলে প্রাণের আশা অনেক দিন ধরেই জল্পনা চলছিল। সরকারিভাবে এবার নাসা স্বীকার করল মঙ্গলগ্রহে কোনও এক সময়ে প্রাণ ছিল, এমন সম্ভাবনা প্রবল। মঙ্গলের বাদামি গুঁড়ো পরীক্ষা করে কৌতূহল রিপোর্ট পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে সেখানে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস ও কার্বন আছে। এছাড়া রয়েছে কার্বন ডাই-অক্সাইড। কোন অণু জীবও থেকেও এসব পাওয়া যেতে পারে বলে মনে করছে নাসা। -আনন্দবাজার পত্রিকা আদালতে রাজকুমারী এই প্রথম স্পেনের রাজ পরিবারের কোন সদস্যকে দুর্নীতির মামলায় আদালতে তলব করা হয়েছে। ৪৭ বছরের রাজকুমারী ক্রিস্টিনাকে আগামী ২৭ এপ্রিল সেখানকার পালমার আদালতে হাজিরা দিতে হবে। রাজ পরিবারের এক মুখপাত্র জানান, বিচার বিভাগের সিদ্বান্ত নিয়ে পরিবারের তরফ থেকে কোন মন্তব্য করা হবে না। মামলাটি শুরু হয়েছে ২০১১ সালের শেষের দিকে। এর মূল অভিযুক্ত হচ্ছেন ক্রিস্টিনার স্বামী ও তার ব্যবসায়ী সহযোগী।-এএফপি চীনে বার্ড ফ্লু মারাত্মক ‘এইচ-৭ এন-৯’ বার্ড ফ্লু ভাইরাসে চীনে মৃতের সংখ্যা আরো বেড়েছে। এর ফলে এতে এ পর্যন্ত তিনজনের মৃতু্যু হলো। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। সিনহুয়া জানায়, পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশে এই ভাইরাসে দু’জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মারা গেছে একজন। জিয়াংসু প্রদেশে চারজন আক্রান্ত হয়েছে। আনহু প্রদেশে একজন। গত কয়েক সপ্তাহে সাংহাইয়ে বার্ড ফ্লুতে দু’জন মারা গেছে।-এএফপি