পাপুয়া নিউগিনিতে বাস দুর্ঘটনায় নিহত ২৪

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২০:৪৯
পাপুয়া নিউ গিনিতে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছে। দারিদ্র্যপীড়িত এদেশের দুর্গম পার্বত্য অঞ্চলে একটি বাস নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার জাতীয় সংবাদপত্রের খবরে বলা হয়, বুধবার ওই বাস দুর্ঘনায় আরো দু’জন মারাত্মকভাবে আহত হয়। প্রত্রিকায় প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রাদেশিক হাসপাতাল মেট হাজেনের বাইরে লাশগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এতে আরো বলা হয়, নিহেতদের মধ্যে ১৭ জন পুরুষ, ছয়জন নারী ও পাঁচ বছর বয়সের একটি কন্যাশিশু রয়েছে।