নাটোর প্রতিনিধি
দর্শনা কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এসএম সুদর্শন মলি¬¬কের ওপর হামলার প্রতিবাদে বুধবার সকালে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের অফিসার্স এ্যাসোসিয়েশন মিলের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মিলের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) হাবিবুর রহমান, মহাব্যবস্থাপক (অর্থ) শফিকুল ইসলাম ও মহাব্যবস্থাপক (কৃষি) আকতার জামিলসহ সকল কর্মকর্তা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
