উখিয়ায় ভিডিপি সমাবেশ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৩, ২০:৫৫
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা আনসার ও ভিডিপির চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাহবুব উল ইসলাম বলেছেন, সরকার পর্যায়ক্রমে দেশের সর্বত্র স্বেচ্ছায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের আত্মনির্ভরশীল করে তুলতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। গত বুধবার সকালে উখিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আনসার ভিডিপি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত রাজাপালং ইউনিয়ন আনসার ও ভিডিপি সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আনসার ভিডিপির কক্সবাজার জেলা কমান্ডার শেখ মনিরুজ্জামান, উখিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী।