দীঘিনালা (খাগড়াছড়ি) সংবাদদাতা
জেলার দীঘিনালা জোনের তেজস্বী বীরের উদ্যোগে অসহায় পাহাড়ী-বাঙ্গালির মাঝে বিনামূল্যে চিকিত্সা সেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। বুধবার সকালে জেলার দীঘিনালা জোনের সামনে মেডিক্যাল ক্যাম্পে আয়োজিত বিনামূল্যে চিকিত্সা সেবা ও ওষুধ বিতরণ পরিচালনা করেন সেনাবহিনীর রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ডাঃ ক্যাপ্টেন বুলবুল আহমেদ। এতে প্রায় ৩ শতাধিক মহিলা ও শিশুদের বিভিন্ন রোগের চিকিত্সা দেয়া হয়।
