জেসি রাইডারের আঘাত গুরুতর ছিল না, এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ডের কোর্ট। কিছুদিন আগে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছিলেন নিউজিল্যান্ডের এই ক্রিকেট তারকা। তাই এ বিষয়ে কোর্টে মামলা করা হলে শুনানিতে বের হয়ে আসে হামলার সময় সন্ত্রাসীদের মাত্র একবার আঘাত করতে পেরেছিলেন রাইডার। আইনজীবীরা আরো বলেন, ‘যতটা না অসুস্থ ছিলেন তারচেয়ে বেশি প্রচার করে তাকে অসুস্থ বানানো হয়েছে।’
সপ্তাহ খানেক আগে বার থেকে মদ পান করে বের হবার পর সন্ত্রাসীদের হামলায় আহত হন রাইডার। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার পায় ‘কোমায়’ রয়েছেন রাইডার। হাসপাতালে চিকিত্সা নেবার পর বেশ সুস্থও হয়ে ওঠেন তিনি। তবে রাইডারকে আঘাত করায় দুজনকে দোষী করে মামলাও করা হয়। এরপর নিউজিল্যান্ডের এক কোর্টে এ নিয়ে বৃহস্পতিবার শুনানিও অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আইনজীবী জোনাথন ইয়াতোন জানান, ‘হামলার সময় নিজেকে রক্ষা করতে গিয়ে সন্ত্রাসীদের মাত্র একবার ঘুষি মারতে পেরেছিলেন রাইডার।
আর আঘাত পাবার পর যতটা আহত হয়েছিলেন তারচেয়ে বেশি প্রচার করে তাকে অসুস্থ করা হয়েছে। খুব বেশি আহত হননি তিনি।’ শুনানিতে যে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদের পরিচয় দেননি আইনজীবী ইয়াতোন। তিনি আরো জানান, হাসপাতালে রাইডারের সাথে আবারো দেখা করবেন এবং আরো বিস্তারিত জানার চেষ্টা করবেন। তবে পুলিশকে দেয়া রাইডারের তথ্যগুলো সংগ্রহ করেননি ইয়াতোন। —বাসস/এএফপি
