সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল মোটেই ধারাবাহিকতার পরিচয় দিতে পারেনি। কারণ হিসেবে পিচকেই দেখছেন পাকিস্তান ক্রিকেট কর্তৃপক্ষ। তাই নিজেদের কৌশলে পরিবর্তন আনছে তারা। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভাল প্রস্তুতি নিতে ইংল্যান্ডের ন্যায় একই ধরনের পিচ তৈরি করার জন্য নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় দল নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের জন্য একটি বিশেষ পিচ তৈরি করতে বলেছেন পিসিবি জাকা আশরাফ। - বাসস
