ভারতের কাশ্মিরে সেনা ও জঙ্গিদের বন্দুকযুদ্ধে কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। খবর এনডিটিভির।
এনডিটিভির খবরে বলা হয়, আজ মঙ্গলবার সকালে জম্মু-কাশ্মিরের কুলগ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ভারতীয় এক সেনা ও ২ জঙ্গি নিহত হয়।
শ্রীনগর থেকে ৭০ কিলোমিটার দূরে দক্ষিণ কাশ্মিরে সেনা অভিযানকালে এই সংঘর্ষ বাঁধে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, অভিযান চলাকালে আকস্মিক গুলি ছুঁড়ে জঙ্গিরা। এতে পাল্টা আক্রমণ চালায় সেনারা।
ইত্তেফাক/এসআর
