ভারতের মহারাষ্ট্রে গতকাল বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ৭ মাওবাদী নিহত হয়েছে। মহারাষ্ট্র রাজ্যের গাদচিরোলি জেলার নারগুন্ডা-ভাটপর উপজাতি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল ভোরে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়ে বিকাল পর্যন্ত অব্যাহত ছিল। পুলিশ অভিযান চালিয়ে ৭ মাওবাদীর মৃতদেহ উদ্ধার করে। নিরাপত্তা কর্মকর্তাদের আশঙ্কা, নিহত মাওবাদীদের সংখ্যা আরো বেশি হতে পারে। মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমান্ত সংলগ্ন জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
