আজ ২৩ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৪ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৭ ও ৯। শুভবার: সোম ও মঙ্গলবার। শুভরত্ন: প্রবাল ও এমেথিষ্ট।
প্রকৃতিগতভাবে আপনি:আবেগ ও অনুভূতিপ্রবণ। সব ব্যাপারেই আপনার নিজস্ব ধ্যান-ধারণা রয়েছে। আপনি অনেকটা খেয়ালী। বাইরে থেকে আপনাকে বোঝা মুশকিল। আপনার জীবনধারা অন্যদের চেয়ে আলাদা। অতীন্দ্রিয় ও রহস্যের জগতের প্রতি আপনার আকর্ষণ তীব্র। আপনি অস্থির। পারিপার্শ্বিকতার পরিবর্তন চান। ভ্রমণ করতে চান। সৃজনশীলতা, শিল্পকলা বিশেষত সঙ্গীতের প্রতি আপনার আকর্ষণ দুর্নিবার। প্রায়ই আপনি ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো রাজনৈতিক সমস্যার সমাধান হতে পারে। সমাজসেবায় আত্মনিয়োগ করতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তবোধ করতে পারেন। শরীর ভালো যাবে না। হঠাত্ অসুস্থ হতে পারেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ প্রত্যাশা পূরণ বাধাগ্রস্ত হতে পারে। মায়ের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। সত্ সান্নিধ্যে উপকৃত হতে পারেন। বিশিষ্ট এবং মহত্ কোনো ব্যক্তির পরামর্শ পেতে পারেন। মনোবল বৃদ্ধি পাবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ জনসম্পৃক্ত কাজে নিয়োজিত ব্যক্তিদেরকে সতর্ক থাকতে হবে। প্রতিপক্ষ বাধার সৃষ্টি করতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ঝুঁকি নেয়া ঠিক হবে না। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ কোনো কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। স্বার্থপরতা ক্ষতির কারণ হতে পারে। নিঃস্বার্থভাবে অন্যের জন্য কাজ করুন। নিজেও উপকৃত হবেন। শরীর ভালো যাবে না। বিদেশ যাত্রার উদ্যোগ সফল হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। ব্যয়াধিক্যের জন্য চিন্তিত হতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। অকারণ উত্তেজনা পরিহার করুন। শরীর ভালো যাবে না। ভুল চিকিত্সার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। আজ সতর্ক হয়ে চলা-ফেরা করুন। অকারণ দুর্নামের সম্মুখীন হতে পারেন। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। শরীর ভালো যাবে না। বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ বেকারদের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। এ ব্যাপারে প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানে কর্মরতদের পদোন্নতির সম্ভাবনা আছে। আজ অনভিপ্রেত কিছু ঘটতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। আজ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। ভুলের জন্য কোনো সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। পেটের পীড়ায় ভোগার আশংকা আছে। কারও আর্থিক ব্যাপারে কোনো দায়িত্ব নেয়া ঠিক হবে না। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি বাধাগ্রস্ত হতে পারে। আজ গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। রোমান্স ও যোগাযোগ শুভ।
