Word বা শব্দ বাক্যের প্রধান উপাদান। তাই স্বল্প সময়ে শব্দভাণ্ডারকে অনেক শক্তিশালী করার জন্য দরকার Short cut কৌশল অবলম্বন। তোমাদের শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য Word Builder নামে একটি কলাম খোলা হলো অনুশীলন পাতার ইংরেজি school বিভাগে । পর্যায়ক্রমে, স্বল্প সময়ে, অসংখ্য শব্দ কিভাবে তৈরি ও রপ্ত করা যায় তার কৌশল নিয়ে লেখাটি তৈরি করেছেন রাজউক উত্তরা মডেল কলেজের প্রভাষক এম জিয়াউর রহমান
Proverbs বা প্রবাদ-প্রবচন যে কোন ভাষার অমূল্য সম্পদ। Proverbs-কে ইংরেজিতে wise-saying বলা হয়ে থাকে। “A proverb can express the idea in a sentence which cannot be expressed in thousands of words.” (একটি কথা যেটি হাজার হাজার কথার মাধ্যমে প্রকাশ করা সম্ভব হয়ে উঠে না তা শুধুমাত্র প্রবাদ-প্রবচনের মাধ্যমে একটি বাক্যেই প্রকাশ করা সম্ভব)। প্রবাদ-প্রবচনসমূহের মধ্যে অভিব্যক্তির অপার সৌন্দর্য লুক্কায়িত আছে।
১. যারে দেখতে নারী তার চলন বাঁকা।
প্রবাদের অন্তর্নিহিত অর্থ: যারে পছন্দ হয় না তার সবকিছুতেই দোষ চোখে ধরা পড়ে।
ইংরেজি: Faults are thick where love is thin.
২. বজ আঁটুনি ফসকা গেরো।
প্রবাদের অন্তর্নিহিত অর্থ: তুচ্ছ বিষয়ে বেশি যত্নবান হওয়া এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মোটেও মাথা না ঘামানো।
ইংরেজি: Penny wise, pound foolish.
৩. গরু মেরে জুতা দান।
প্রবাদের অন্তর্নিহিত অর্থ : কারো সম্পদ আত্মসাত্ করে অন্য কাউকে দেয়া এবং তার অভাব মোচন করা। অর্থাত্ চোরের উপর বাটপাড়ি করা।
ইংরেজি: To rob peter to pay paul.
৪. যার সাথে মজে মন কিবা হাঁড়ি কিবা ডোম।
প্রবাদের অন্তর্নিহিত অর্থ: ভালবাসা অন্ধ। তা কোন জাত শ্রেণি বোঝে না।
ইংরেজি: Love looks not with the eye; but with the mind.
৫. যে বনে বাঘ নেই সে বনে শেয়ালই রাজা অথবা অন্দের দেশে একচোখা রাজা।
প্রবাদের অন্তর্নিহিত অর্থ: কোন ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতাধারী যখন না থাকে তখন তারচেয়ে কম ক্ষমতাধারী ব্যক্তিই তখন সেখানে আধিপত্য বিস্তার করে থাকে।
ইংরেজি: A blind among the cipher. or, A dog is lion in his own den.
