ঐশ্বরিয়ার ফিরছেন শাহরুখের সঙ্গে!

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২০:০৬
বলিউডের সাবেক সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের অভিনীত সর্বশেষ ছবি ‘গুজারিশ’ মুক্তি পায় ২০১০ সালে। এরপর মাতৃত্বজনিত কারণে নতুন কোনো ছবিতে কাজ করা হয়নি। এমনকি ‘হিরোইন’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েও ছেড়ে দিয়েছেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করছেন এবারের ফিরে আসাটা কেমন হবে এ নিয়ে। তাই কিছুদিন আগে একেবারে নতুন অভিনেতা বরুণ দেওয়ানের বিপরীতে একটি ছবিতে চুক্তি হয়েছেন। কিন্তু এবার শোনা যাচ্ছে অন্য গল্প। ফিরবেন শাহরুখের সঙ্গে। শাহরুখ খান ও ফারাহ খান প্রযোজিত নতুন ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়েই দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরবেন ঐশ্বরিয়া। এ বিষয়ে এখনও পূর্ণাঙ্গ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলি এই তথ্যটি জানিয়েছে।