ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর হাত থেকে পদ্মভূষণ পদক গ্রহণ করলেন জনপ্রিয় চিত্রনায়িকা শ্রিদেবী। শুধু পদ্মভূষণই নয়, পদ্মশ্রী পদকও পেয়েছেন এই অভিনেত্রী। এই অনুষ্ঠানে এই দুটি পদক পান বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী শর্মীলা ঠাকুর। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে ‘শোলে’ ছবির পরিচালক রমেশ শিপ্পি, অভিনেতা নানা পাটেকারও পদ্মশ্রী পদকে ভূষিত হয়েছেন।
