জন্মদিন

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২০:০৭
সূচিত্রা সেন :বাংলাদেশের পাবনায় ১৯৩১ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। জন্ম বাংলাদেশে হলেও কিংবদন্তি এই অভিনেত্রীর অভিনয়ের ক্যারিয়ার পুরোটাই ভারতে। সাদাকালো পর্দার এই অভিনেত্রী অভিনয় করেছেন অনেক কালজয়ী চলচ্চিত্রে। ১৯৬৩ সালে ‘সাত পাকে বাঁধা’ ছবিতে অভিনয়ের জন্য মস্কো ফিল্ম ফ্যাস্টিভ্যাল অ্যাওয়ার্ড সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ১৯৫৫ সালে ‘দেবদাস’, ১৯৫৭ সালে ‘মুসাফির’, ১৯৫৭ সালে ‘চম্পাকলি’, ১৯৬০ সালে ‘মুম্বাই কা বাবু’, ১৯৬৬ সালে ‘মমতা’, ১৯৭৫ সালে ‘আন্ধি’ ছবিগুলো অন্যতম। ১৯৭৮ সালে মঙ্গল চক্রবর্তী পরিচালিত ‘প্রণয় পাশা’ তার সর্বশেষ অভিনীত ছবি।