মিঠুনের অনুকরণে কাঞ্চন

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২০:০৮
শুরু হচ্ছে নতুন একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাংলার ফাটাকেষ্ট’। নামেই বুঝা যাচ্ছে নকল বা অনুকরণটা কোত্থেকে হচ্ছে। তবে এতদিন হলিউড বা বলিউডি তামিল ছবির অনুকরণের গল্প শোনা গেছে। এবারে তা এসেছে কলকাতায়। গাজীকালু সিনেমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন সাজ্জাদুর রহমান বাদল। ছবিটি প্রযোজনা করছেন যৌথভাবে এনআই পালোয়ান, হূদয় এবং শাহীন। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ ছাড়া আরও অভিনয় করছেন প্রবীর মিত্র, নবাগত সিমি, কাবিলাসহ একঝাক নতুন তারকা।