রিক-এর চক্ষু ক্যাম্প

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২০:০৮
নরসিংদী প্রতিনিধি “নতুন বছরে নতুন আলো” প্রবীণদের জন্য আমরা এই শ্লোগানকে সামনে রেখে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এবং প্রজন্মসেতু এর আয়োজনে সমপ্রতি নরসিংদীর পাঁচদোনা ইউনিয়ন পরিষদে এক চিকিত্সা সেবার আয়োজন করে। জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রিক ১৯৮১ সাল থেকে দরিদ্র এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির জীবন মানের উন্নয়নে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। পাশাপাশি দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের প্রবীণ জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রবীণদের সার্বিক কল্যাণে নানামুখী কার্যক্রম ও নীতি-নির্ধারণীতে সহায়তা করার লক্ষ্যে রিক এ্যাডভোকেসি এবং গবেষণামূলক কাজ করে চলেছে।