নাচোলে বিশ্ব পানি দিবস পালন

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২০:১৪
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা নাচোলে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমপ্রতি নাচোল ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান। বেসরকারি উন্নয়ন সংস্থা এএলআরডি’ ও পানি অধিকার ফোরামের সহযোগিতায় ও রুলফাও-এর আয়োজনে বিশ্ব পানি দিবস উপলক্ষে বরেন্দ্র অঞ্চলের পানি সমস্যা, সমস্যা নিরসনে জনগণের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুফিয়া আক্তার রুমী, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা জাহেদুল হক চৌধুরী, বিএমডিএ নাচোল জোনের সহকারী প্রকৌশলী এসএম দেলোয়ার হোসেন, জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী আব্দুল কাইউম, এএলআরডি’র আজিম হায়দার, রুলফাও’র নির্বাহী পরিচালক আফজাল হোসেন, কৃষক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য মেহের আলী প্রমুখ।