চট্টগ্রামে দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২০:১৭
চট্টগ্রাম অফিস ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার চট্টগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন চট্টগ্রাম এডিপি‘র ব্যবস্থাপক ডা. পার্ল ভেরোনিকা এন্টনি, প্রকল্প ব্যবস্থাপক ছোটন বড়ুয়া ও বিভাগীয় সমন্বয়কারী মো. আসাদুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন উপ-পরিচালক আব্দুল মালেক। র্যালিতে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মহিলা সমবায় লিমিটেডের সদস্যা, ফোরাম সদস্য, স্পনসরড শিশু, সিবিআইটি সদস্যসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিবৃন্দ অংশ নেন।