আফগানিস্তানে মেয়েদের জন্য স্কুল খুললেন অ্যাঞ্জেলিনা জোলি

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২০:৪২
আফগানিস্তানে মেয়েদের শিক্ষার প্রসারে এগিয়ে এলেন বিখ্যাত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি রাজধানী কাবুলের কাছে মেয়েদের পড়াশোনার জন্য একটি স্কুল চালু করলেন। তার নিজের সামাজিক প্রতিষ্ঠান ‘দ্য এডুকেশন পার্টনারশিপ ফর চিলড্রেন অব কনফ্লিক্ট’র (ই পি সি সি) মাধ্যমে স্কুলটি চালু করেছেন তিনি। খবর বর্তমান পত্রিকার। সেখানে প্রায় তিনশোজন ছাত্রীকে শিক্ষা দেয়া হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে স্কুলটি চালু হওয়ায় স্থানীয় জনগোষ্ঠীর মধ্যেও ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। ৩৭ বছর বয়সি অস্কার জয়ী অভিনেত্রী দুঃস্থ ও বঞ্চিতদের জন্য আরো কিছু স্কুল খোলার পরিকল্পনা নিয়েছেন। এক সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন, নিজের নকশা করা ‘দ্য স্টাইল অব জোলি’ খ্যাত জুয়েলারি সামগ্রী বিক্রয়ের মাধ্যমে পুরো ১০০ শতাংশ অর্থ তিনি দুঃস্থদের জন্য ব্যয় করতে চান। ই পি সি সি জোলির অর্থ দিয়ে আরও কিছু স্কুল খুলবে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। রাষ্ট্রসংঘের শুভেচ্ছাদূতের কথায়, ‘আমি খুবই উদ্বিগ্ন সিরিয়ার ঘটনা নিয়ে।