ছত্তিশগড়ে উন্মত্ত ব্যক্তির কুঠারাঘাতে নিহত ৯

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২০:৪২
ভারতের মধ্যাঞ্চলীয় প্রদেশ ছত্তিশগড়ে এক উন্মত্ত ব্যক্তির কুঠারাঘাতে নয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন নারী ও পাঁচটি বালিকা রয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে বিবিসি অনলাইন। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। হামলাকারীর নাম পাণ্ডুরাম। হামলার উদ্দেশ্য পরিষ্কার না হলেও পাণ্ডুরাম “মানসিক সমস্যায়” ভুগছে বলে জানিয়েছে পুলিশ। কিছুদিন আগে পাণ্ডুরামের স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। হামলার শিকার সবাই নারী।