স্থবির হয়ে পড়ছে জার্মানির অর্থনীতি

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২০:৪৭
ইউরোজোনের শক্তিশালী দেশ জার্মানির অর্থনীতি স্থবির হওয়ার পথে। এমনটিই দেখা গেছে সমপ্রতি প্রকাশিত এক জরিপের ফলে। জার্মানির মার্কিট কম্পোজিট পারচেজিং ম্যানেজারস ইনডেক্স ( পিএমআই) জানিয়েছে, উত্পাদন ও সেবাখাতে ধস নামায় সার্বিক অর্থনীতি নিম্নগামী হয়ে পড়েছে। গত ফেব্রুয়ারিতে এ সূচক ছিল ৫৩ দশমিক ৩ যা মার্চে গিয়ে দাঁড়িয়েছে ৫০ দশমিক ৬ এ। সূচক ৫০ এর ওপর থাকলে তা দেশের উন্নতি নির্দেশ করে। ফ্রান্সেও এ সূচকের পতন হচ্ছে এবং ২০০৯ সালের মার্চ থেকে এখন তা ৪১ দশমিক ৯ এ দাঁড়িয়েছে। -খবর বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের। ইউরোজোনেও সার্বিকভাবে অর্থনীতির এ সূচকের পতন হয়েছে। ফেব্রুয়ারির ৪৭ দশমিক ৯ সূচকের পতন হয়ে মার্চে দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৫ এ। মার্কিটের শীর্ষ অর্থনীতিবিদ ক্রিস উইলিয়ামসন বলেন,পরিসংখ্যানের সর্বশেষ তথ্য অর্থনৈতিক পরিস্থিতির অবনতিই নির্দেশ করছে।