ইংল্যান্ডের প্রাথমিক দল : অ্যালিস্টার কুক (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, গ্যারি ব্যালেন্স, জনি বেয়ারস্টো, ইয়ান বেল, রবি বোপারা, টিম ব্রেসনান, ড্যানি ব্রিগস, স্টুয়ার্ট ব্রড, জোস বাটলার, বরুন চোপড়া, রিক্কি ক্লার্ক, জেড ডার্নব্যাচ, স্টিভেন ফিন, এ্যালেঙ হেলস, জেমস হ্যারিস, ক্রেইগ কিসওয়েটার, স্টুয়ার্ট মিকার, ইয়োইন মরগান, গ্রাহাম ওনিয়ন্স, সামিট প্যাটেল, কেভিন পিটারসেন, জো রুট, গ্রায়েম সোয়ান, জেমস টেইলর, জেমস ট্রেডওয়েল, জনাথন ট্রট, ক্রিস রাইট, লূকরাইট, ক্রিস ও।
আগামী জুনে ইংল্যান্ড এবং ওয়ালসে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চারজন নতুন মুখকে অন্তর্ভুক্ত করে বৃহস্পতিবার ৩০ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। নির্বাচকরা ইয়র্কশায়ারের ব্যাটসম্যান গ্যারি ব্যালেন্স, ওয়ার উইকশায়ার ওপেনার বরুন চোপরা এবং সিমার জেমস হ্যারিস ও ক্রিস হ্যারিস চার নতুন মুখকে সম্ভাব্য দলে রেখেছেন। সম্ভাব্য দল থেকে ৫ মে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ আট দল আয়োজিত এ টুর্নামেন্ট আয়োজন করছে ইংল্যান্ড। ২০০৪ সালের পর প্রথমবারের মত ১৮ দিনব্যাপী ১৫ ম্যাচের এ আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড। ৬ জুন কার্ডিফে উদ্বোধনী এবং ২৩ জুন এজবাস্টনে ফাইনাল অনুষ্ঠিত হবে।
-বাসস
