পরশুরাম সংবাদদাতা
দীর্ঘদিন পর ফেনী জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আজ। ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে জেলার ছয়টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত বিভিন্ন ক্লাবের ১৭০ জন পুরুষ ও ১০২ জন মহিলা অ্যাথলিট এই প্রতিযোগিতায় অংশ নেবেন। পুরুষ বিভাগে ১৩টি এবং মহিলা বিভাগে ৯টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
