বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে এ্যাপোলোর ‘হেলদি লাইফ প্যাকেজ’

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২২:০৩
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ৫ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এ্যাপোলো মাস্টার হেলথ চেক ক্লিনিকে আকর্ষণীয় সুলভ মূল্যে বিশেষায়িত ‘হেলদি লাইফ প্যাকেজ’ দিচ্ছে এ্যাপোলো হসপিটালস ঢাকা। এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন’। এই উপলক্ষে এ্যাপোলো হসপিটালস ঢাকা এই সুলভ ও সমন্বিত প্যাকেজের মাধ্যমে রক্তচাপ ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরির প্রয়াস চালাচ্ছে। যারা এই মূল্য ছাড়ের সুযোগ গ্রহণ করে চেক-আপ করাতে ইচ্ছুক তাদেরকে ঐ দিন খালি পেটে সকাল ৭টা ৩০ মিনিটের মধ্যে এ্যাপোলো এম এইচ সি ক্লিনিকে এসে রেজিস্টেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই প্যাকেজের আওতায় হার্ট এ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি নির্ণয়ের পরীক্ষাসমূহ অন্তর্ভুক্ত করা আছে, যার ফলাফলের ভিত্তিতে প্রাপ্ত তথ্য উপাত্ত সংকলিত রিপোর্ট আকারে দেয়া হবে। রক্তচাপ নিয়ন্ত্রণে সুষম খাদ্যাভাস ও জীবনযাত্রা পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কেও এই প্যাকেজের আওতায় পরামর্শ দেয়া হবে। এছাড়াও হাসপাতাল প্রাঙ্গণে এই তিনদিন রোগী ও দর্শনার্থীদের ফ্রি রক্তচাপ পরীক্ষা করা হবে। ভিড় এড়াতে এই প্যাকেজ গ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ পূর্বেই ফোনের মাধ্যমে বুকিং দিতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: এ্যাপোলো মাস্টার হেলথ ক্লিনিক, ফোন: ৮৪০১৬০০। -প্রেস বিজ্ঞপ্তি