আট বছর পর হচ্ছে চৌহালী আওয়ামী লীগের সম্মেলন

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২২:১১
দীর্ঘ ৮ বছর পর সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে যমুনা বিধৌত চৌহালী পুরো চরাঞ্চলে এখন আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। সভাপতি পদে এবার ভিন্ন মাত্রা সৃষ্টি হতে যাচ্ছে। দলের নিবেদিত প্রাণ ৩ সংগঠক এ পদে অংশগ্রহণ করছেন। এরা হলেন: দলের বর্তমান সভাপতি আলহাজ্ব হজরত আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম মোকদম আলী এবং সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবীব। অপরদিকে দলের সাধারণ সম্পাদক পদে ২ তরুণ নেতা এবার মাঠে নেমেছেন। সম্মেলনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।