টেকনাফে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতা আহত

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২২:১৩
টেকনাফে আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মুহিবুল্লাহ (৪৫) কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুবৃর্ওরা। সে শাহপরীরদ্বীপ হাজী পাড়ার এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র। বৃস্পতিবার রাত ১০ টায় টেকনাফ পৌর এলাকায় শাপলা চত্বরের একটি বেকারীতে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের উপস্থিতিতে দা, কিরিচ ও লাঠি ছুটা নিয়ে একদল সন্ত্রাসী হঠাত্ তাকে এলো পাতারি কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহত মুহিবুল্লাহকে উদ্বার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তার উন্নত চিকিত্সার জন্য কক্রবাজার হাসপাতালে প্রেরন করে। বর্তমানে তাকে চট্টগ্রামের মেট্টোপলিটন (প্রাঃ) হাসপাতালে তার চিকিত্সা চলছে। টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও টেকনাফ পৌর সভার কাউন্সিলর নুরুল বসর জানান, কোন কিছু বুঝে উঠার আগেই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহর বাহিনী একান্ড চালিয়েছে। এদিকে প্রতিবাদে শাহপরীরদ্বীপ বাসী শুক্রবার বিকালে প্রবিবাদ সভার আয়োজন করেছে। টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরহাদ জানান, এ ঘটনায় এখনো এজাহার পাওয়া যায় নি। তাই মামলা হয়নি।