অবশেষে কুমার নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২২:১৩
গত দুই যুগ ধরে ফরিদপুর শহরের কুমার নদের দু’পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা অপসারণ করতে শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুর থেকে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অবৈধ স্থাপনা ভাঙ্গা শুরু হয়। দীর্ঘদিন যাবত্ এই দখল প্রক্রিয়া চললেও সম্প্রতি বেপরোয়া হয়ে ওঠে কুমার নদের পাড় দখলবাজরা। কয়েকদিন আগে বিভিন্ন গণমাধ্যমে কুমার নদের দখলবাজদের বিষয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের।