শরণখোলায় বিশুদ্ধ পানির সংকট

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২২:১৪
বাগেরহাটের শরণখোলায় ব্যাপকহারে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন দু-চারজন এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১০ জন রোগীকে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় দেখা গেছে। এর মধ্যে বেশিরভাগই শিশু। বিশুদ্ধ খাবার পানির সংকটের কারণে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে চিকিত্সকেরা জানিয়েছেন। হাসপাতালে চিকিত্সাধীন রোগীরা হচ্ছে:উমর (দেড় বছর), বেল্লাল (২ বছর), আবু বকর (৮মাস), নাঈম (দেড় মাস), নাজমুল (আড়াই বছর), তাজিরা (১২ দিন), সিফাত (৫ দিন), সালেহা বেগম (৪৫), নেছার (৪২) এবং এমাদুল আকন (৩৫)। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় কমবেশি ডায়রিয়ায় আক্রান্তের খবর পাওয়া গেছে। তারা স্থানীয়ভাবে চিকিত্সা নিচ্ছে বলে জানা যায়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিনয় কৃষ্ণ বিশ্বাস বলেন, এলাকায় বিশুদ্ধ খাবার পানির অভাব থাকায় পুকুরের পানি পান করায় মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।