সোনারগাঁও থানা যুবদল ও পৌর যুবদলের কমিটি গঠনের প্রতিবাদে বৃহস্পতিবার উপজেলার কাঁচপুরে মিছিল করেছেন থানা ও পৌর যুবদলের বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা। বর্তমান কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে যুবদলের বিদ্রোহী গ্রুপ এ মিছিল বের করে। পুলিশের বাধায় বিক্ষোভকারীরা সেনপাড়া জামে মসজিদ শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান নেয়।
থানা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক শহীদুর রহমান স্বপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল বর্তমান কমিটির নেতাদের কাছ থেকে উপঢৌকন নিয়ে এ কমিটির অনুমোদন দিয়েছেন। যুবদলের বর্তমান থানা ও পৌর কমিটির সবাই সংস্কারপন্থি সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিমের লোক। কোন প্রকার সম্মেলন ছাড়া এ পকেট কমিটি গঠন করা হয়েছে।
