নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির নেতা আলী আক্কাছ রতনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রতনকে গত বৃহস্পতিবার বিকালে সেনবাগ পৌর শহরের একটি দোকান থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল আটক করে। এদিকে, রতনকে আটকের প্রতিবাদে বৃহস্পতিবার রাতে পৌর বিএনপির উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পৌর বিএনপির সাধারন সম্পাদক ফারুক বাবুল ও বিএনপি নেতা ভিপি মফিজের নেতৃত্বে মিছিলটি শহরের দক্ষিণ বাজার দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
