কাউখালীতে অপরাধ দমন শীর্ষক সমাবেশ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২২:১৬
পিরোজপুরের কাউখালীতে গতকাল শুক্রবার কমিউনিটি পুলিশিং এর অপরাধ দমন শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কাউখালী থানা চত্তরে এ সমাবেশে বরিশাল রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ডা. মো. আব্দুর রহিম প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা কমিউনিটি পুলিশিং’র প্রধান উপদেষ্টা উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুরের পুলিশ সুপার মো.আক্তারুজ্জামান, উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, ইউএনও মো. হাসান হাবিব, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, কৃষ্ণ লাল গুহ, মো. আবু সাইদ মনু, মো. দেলোয়ার হোসেন, মো. নজরুল ইসলাম বাদশা, ওসি মো. হাবিবুর রহমান প্রমূখ।