সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২২:১৭
নওগাঁয় মটর শ্রমিক ইউনিয়নে বিক্ষোভ নওগাঁ প্রতিনিধি \ হরতালের আগে শ্রমিক হত্যা, গাড়ী ভাংচুর ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির ডাকে নওগাঁয় পরিবহন শ্রমিকরা ধর্মঘট পালন করেছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিবহন ধর্মঘট পালন করা হয়। ধর্মঘট চলাকালে বেলা সাড়ে ১১ টার দিকে নওগাঁ কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা মটর শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কমলনগরে ইউ,পি চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৫নং চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ,এন,এম আশরাফ উদ্দীনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে গত বুধবার তার পরিষদের সদস্য ইব্রাহিম খলিলের নেতৃত্বে স্থানীয় মাতাব্বর হাট বাজারে বিকেল ৫টায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাবেক ইউ,পি মেম্বার বাদশা আলম এতে সভাপতিত্ব করেন। সভায় অভিযোগ করে বলা হয় চেয়ারম্যান স্বেচ্ছাচারিতার মাধ্যমে পরিষদ পরিচালনা করেন। ফরিদপুরে পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুর র্যাব কোতয়ালী থানার শহরতলীর ধুলদী এলাকা থেকে বিদেশি নাইন এম এম পিস্তল, ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এ অভিযান পরিচালনা করে। ফরিদপুর র্যাবের এএসপি মোঃ আনোয়ার সাঈদ এর নেতৃত্বে একটি টিম জার্মানে তৈরি নাইন এমএম পিস্তলসহ মোঃ সোহেল শেখ (২৪), মোঃ সবুজ শেখ (১৮) কে আটক করে। এ সময় মোঃ সুমন শেখ (১৮) নামের আরো এক সন্ত্রাসী পালিয়ে যায় বলে র্যাব জানিয়েছে। ডিমলায় ডেইরী মেলার উদ্বোধন ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার সকালে খগাখড়িবাড়ী হেলিপ্যাড মাঠে ৩দিনব্যাপি ডেইরি মেলার উদ্বোধন করা হয়। মঙ্গা মিটিগেশন প্রকল্পের উদ্যোগে বাংলাদেশ রুরাল ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন বাস্তবায়নে মেনোনাইট সেন্ট্রাল কমিটি বাংলাদেশের সার্বিক সহযোগিতায় উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। তিস্তা নদী সংলগ্ন ইউনিয়নটির ৩ হাজার পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ২ হাজার ৭৫টি উন্নত জাতের বকনা গরু, ছাগল ৪ হাজার ও ভেড়া ১ হাজার ৪শ’ বিতরণ করা হয়। সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফ। ব্রাহ্মণবাড়িয়ায় চার ছিনতাইকারী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ শহরের দুর্ধর্ষ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহূত ছোড়া উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে পুলিশের রাইফেল ছিনতাই মামলার আসামি রবিনসহ রকি, সজিব ও শাহিন রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ষ্টেশন রোড, কাজীপাড়া পিটিআই রোডসহ শহরের বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিল। সুন্দরগঞ্জে মা সমাবেশ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলার ধাপাচিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি কর্তৃক আয়োজিত মা সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষিকা তৌহিদা আক্তার, ধাপাচিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব রহমান, সাংবাদিক শাহ মোঃ রেদওয়ানুর রহমান, গোলজার রহমান প্রমুখ। রায়গঞ্জে সেলাই মেশিন বিতরণ রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে হত দরিদ্র বেকার মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে পৌরসভার সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ইউএনও মোঃ ফিরোজ শাহ্। পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন আকন্দের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছাকমান আলী, ধানগড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হামিদ সরকার প্রমুখ। সেনবাগে প্রবাসির বাড়িতে ডাকাতি সেনবাগ সংবাদদাতা \ নোয়াখালীর সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের বিরনায়ানপুর গ্রামের সৌদি প্রবাসী আবু নাছেরের বাড়িতে গত বুধবার গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় সশস্ত্র ডাকাতরা ভবনের গ্রীল কেটে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে ঘরের সবাইকে বেঁধে ৭ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে একই রাতে ওই ইউনিয়নের কাজিরখিল গ্রামের হাফিজ উল¬া ও মফিজের বাড়িতে একই কায়দায় ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে পরিবারের সবাইকে হাত-পা বেঁধে ফেলে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে আর্তচিত্কার শুরু করলে এসময় ডাকাতরা পালিয়ে যায়। জামালপুরে ইউনিসেফের মতবিনিময় জামালপুর প্রতিনিধি \ কর্মসূচি বাস্তবায়নের সাথে যুক্ত স্থানীয়দের দক্ষতা বৃদ্ধি ও জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে ইউনিসেফ প্রণীত লোকাল ক্যাপাসিটি বিল্ডিং এন্ড কমিউনিটি এম্পাওয়ারমেন্ট (এলসিবিসিই) কর্মসূচির উপর বৃহস্পতিবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেলওয়ার হায়দার। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিসেফ ঢাকা বিভাগের প্রধান ওমর ফারুক, সিভিল সার্জন ডাক্তার নারায়ণ চন্দ্র দে, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম. খলিলুর রহমান প্রমুখ। আড়াইহাজারে বিধবা ধর্ষিতা গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারে ছয় সন্তানের জননী ননদের স্বামী নূরু মিয়া কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে। থানার উপ-পরিদর্শক (এসআই) আশ্রাফুজ্জামান জানান, বুধবার বিকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের বিধবা একই গ্রামের দক্ষিণপাড়া এলাকায় তার পিতার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসার পথে একই এলাকার মৃত সামসু মিয়ার ছেলে নুরু মিয়া (৪৮) রাস্তায় তাকে গতিরোধ করে জোর করে রাস্তার পাশে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঐ মহিলার ডাক-চিত্কারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক নূরু মিয়া পালিয়ে যায়। এ ব্যাপারে ধর্ষিতা আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছে। গলাচিপায় বিএনপির বিক্ষোভ মিছিল গলাচিপা সংবাদদাতা \ বৃহস্পতিবার গলাচিপা উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। স্থানীয় কার্যালয় থেকে মিছিলটি্ বের হয়ে বটতলা নামক স্থানে পৌঁছালে পুলিশ বাধা দেয়। ওই স্থানেই বিএনপি সভাপতি শাহজাহান খান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোহরাব মিয়া, ফজলুর রহমান সাজু, আঃ ছত্তার হাওলাদার, শহিদুল ইসলাম তালুকদার, জাহাঙ্গীর হোসেন খান, মাকসুদ তালুকদার প্রমুখ। নড়াইলে এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে ঋণ বিতরণ নড়াইল প্রতিনিধি \ নড়াইলে এসিডদগ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। সদর উপজেলা সমাজসেবা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে মোট ৬৩ জন প্রতিবন্ধীর মাঝে ৭ লাখ ৮০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুস সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে ্বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল-২ আসনের এমপি এসকে আবু বাকের। মিরসরাইয়ের সাহেরখালী উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী মিরসরাই সংবাদদাতা \ চট্টগ্রামের মিরসরাই উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক কামরুল হাসান এফসিএ। উদ্বোধনের পর বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, বর্তমান শিক্ষার্থী ও সুধীজনের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। বিকালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফজলুল হক মিয়া। শেরপুরে রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা শেরপুর(বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার শেরপুর শহর রিকশা শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ এপ্রিল সকালে শেরপুর বাসস্ট্যান্ডস্থ শহর রিকশা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর শহর রিকশা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা জানে আলম খোকা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর ধুনট মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পৌর কাউন্সিলর এবিএম মোস্তাফিজার রহমান মোস্তাক, অটো টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক, বিএনপি নেতা আরিফুর রহমান মিলন, শহর রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবি সাহা প্রমুখ। ট্রলি চাপায় ইসলামী বিশ্ববিদ্যায় ছাত্রের মৃত্যু ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহের কালীগঞ্জে মাটি টানা ট্রাক্টর ট্রলি চাপা পড়ে অনুপ বিশ্বাস (২২) নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জ শহরে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি কালীগঞ্জ উপজেলার তৈলকূপ গ্রামের অদৈত্য কুমার বিশ্বাসের ছেলে। অনুপ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের দ্বিতীয় বর্ষ অনার্সের ছাত্র। কালীগঞ্জ থানার ওসি লিয়াকত আলি জানান, শহরের গান্না রোডের একটি মেস থেকে বের হয়ে বাই সাইকেল যোগে প্রাইভেট পড়াতে যাচ্ছিলেন। এ সময় মাটি টানা ট্রাক্টর ট্রলি তাকে চাপা দিয়ে চলে যায়। মোরেলগঞ্জে রাইসমিল শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ড মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জে সানকিভাঙ্গা এলাকায় একটি রাইস মিলের চাতাল শ্রমিক কলোনিতে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর ভস্মীভূত হয়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়। পৌর সদরের ৮ নং ওয়ার্ডের এ্যাড.হেমায়েতউদ্দিনের মালিকাধীন আলী হায়দার অটো রাইচ মিলে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয় বলে জানা গেছে। বোদায় প্রধানের মুক্তি দাবিতে জাগপার বিক্ষোভ বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে পঞ্চগড়ের বোদায় উপজেলা জাগপার উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে শেষ হয়। সমাবেশে জাগপা নেতা জুয়েল কবীর,শাহাদত হোসেন প্রধান,ফজলুল করীম,শাহজাহান সিরাজ,আবু নাইম ও বোরহান উদ্দীন বক্তৃতা করেন। দিনাজপুরে ইমামদের মাঝে সনদ বিতরণ স্টাফ রিপোর্টার, দিনাজপুর\ গতকাল শুক্রবার দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমী আয়োজিত নিজস্ব প্রশিক্ষণ কেন্দে ৭৫৫ দলের নিয়মিত কোর্সের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমাপনী ও সনদ বিতরণ করেন দিনাজপুরের জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী। ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপপরিচালক মোঃ আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন জেলার উপ-পরিচালক সৈয়দ মোঃ আবু তাহের, ধর্মীয় প্রশিক্ষক মাওঃ মোহাম্মদ রফিকুল ইসলাম, মাওঃ আশেক এলাহী প্রমুখ। মোরেলগঞ্জের মাদ্রাসায় পুরস্কার বিতরণী মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতা\ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলাধীন এইচ ভি এস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসার দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী ও বনভোজন বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। দ্বিতীয় দিনে আলোচনা ,পুরস্কার বিতরণী সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সভাপতি মো. মোজাম্মেল হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মো. হেমায়েত হোসেন। কোটালীপাড়ায় স্প্রেমেশিন বিতরণ কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষকদের মাঝে হ্যান্ড সেপ্র মেশিন বিতরণ করা হয়েছে । গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ধান ফসলের ফলন পার্থক্য কমানো প্রকল্পের উদ্যোগে ২০ জন কৃষক ও বিভিন্ন আই পি এম ক্লাবকে একটি করে হ্যান্ড সেপ্র মেশিন বিতরণ করা হয় । এ সময় বিতরণ অনুষ্ঠানে উপ-পরিচালক অসিত কুমার সাহা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল, উপজেলা কৃষি কর্মকর্তা রথীন্দ নাথ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন । মুরাদনগরে টর্নেডোতে ১৫ ঘর-বাড়ি লণ্ডভণ্ড হোমনা সংবাদদাতা \ কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের একটি গ্রামে টর্নেডোর আঘাতে ১৫টি ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে ওই ইউনিয়নের গণিপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে হঠাত্ আঘাত হানা এই টর্নেডো মাত্র তিন মিনিটের মধ্যে গ্রামের কামাল খাঁর ৭টি ঘর, মালু মিয়ার ৩টি ঘর, মান্নান হাজীর ১টি, সাফি মিয়ার ১টি ও হাবিব মিয়ার ১টি ঘর লণ্ডভণ্ড হয়ে যায়। সারিয়াকান্দিতে পূজা উদযাপন পরিষদের সম্মেলন সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা\ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সারিয়াকান্দি উপজেলা শাখার দ্বিবার্ষিক স্ম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শ্রী শ্রী যুগোল কিশোর মন্দিরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান খান সম্মেলন উদ্বোধন করেন। বাবু অরুনাংশু কুমার সাহার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অমৃতলাল সাহা। হোমনা পৌরশহরে ৫ দিন বিদ্যুত্ নেই হোমনা সংবাদদাতা \ হোমনা পৌর সদরের পশ্চিমপাড়ায় ৫ দিন যাবত্ বিদ্যুত্ নেই। বিদ্যুত্ না থাকায় সংশ্লিষ্ট সহস্রাধিক লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত সোমবার ঝড়ে ওই এলাকার মিজান মোক্তারের বাড়ির পাশের ট্রান্সফরমারটি বিকল হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয় ভুক্তভোগীরা জানায়, ট্রান্সফরমারটি বিকল হওয়ার পর থেকে স্থানীয় বিদ্যুত্ অফিসে বারবার যোগাযোগ করলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না। বিদ্যুত্ না থাকায় এসব এলাকার এইচএসসি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটছে। মনোহরগঞ্জে শিক্ষক বদলির প্রতিবাদে বিক্ষোভ মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ মনোহরগঞ্জ উপজেলার নরপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমানের বদলির খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিলের আয়োজন করে। স্থানীয় অভিভাবকরা জানান, প্রধান শিক্ষকের বদলি হয়ে গেলে আমরা আমাদের সন্তানদের স্কুলে পাঠাবো না। প্রিয় শিক্ষকের বদলি হয়ে গেলে ক্লাস বর্জনসহ প্রয়োজনে বিদ্যালয় ত্যাগের কথা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।