সুনামগঞ্জের গ্রামে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

আপডেট : ০৫ এপ্রিল ২০১৩, ২২:৪৩
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের জয়নগর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে অর্ধশত আহত হয়েছেন। আহতদের চিকিত্সার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার মোহনপুর ও সরদারপুর গ্রামের অধিবাসীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে জয়নগর বাজার মঈনুল হক কলেজে ফুটবল খেলা চলছিল। খেলা নিয়ে মোহনপুর ও সরদারপুর গ্রামের কয়েকজন তরুণের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রামের মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুনামগঞ্জ পুলিশ সুপার মোঃ নূরেআলম মিনা জানান, সংঘর্ষের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে।